২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পিআইবি’র স্বাস্থ্যবিষয়ক কর্মশালা

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য বিষয়ক কর্মশালা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য বিষয়ক কর্মশালা। নগরীর আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্র সম্মেলন কক্ষে চট্টগ্রামে কর্মরত জাতীয় দৈনিক, টেলিভিশন ও বার্তা সংস্থার প্রতিবেদকদের নিয়ে সোমবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের গণমাধ্যমে স্বাস্থ্য নিয়ে প্রতিবেদনের মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন পিআইবি’র মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বাস্থ্যখাতে অনেক বেশি বেশি কাজ করার সুযোগ রয়েছে সাংবাদিকদের। এই দিকটি মাথায় রেখে প্রথমবারের মতো এ ধরনের কর্মশালা আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থা এমিনেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. শামীম হায়দার তালুকদার, পিআইবি’র প্রশিক্ষক রাফিজা রহমান, আবদুল মান্নান প্রমুখ। মঙ্গলবার একইস্থানে চট্টগ্রামের আঞ্চলিক দৈনিকগুলোতে কর্মরত ত্রিশ সাংবাদিককে নিয়ে একই বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১০৯ ঘ.