২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে রেললাইনের পাশে দু’টি লাশ

গাজীপুরে রেললাইনের পাশ থেকে দু’টি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

গাজীপুর, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে রেললাইনের পাশ থেকে দু’টি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে সদর ও কালিয়াকৈর উপজেলায় এ দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ পাওয়া যায়। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরের কাউলতিয়ার জোলারপাড় এলাকার গাজীপুর-রাজশাহী রেললাইনের পাশে পাওয়া যুবকের (৩৫) পরনে ছিল লুঙ্গি ও সাদা ফুল শার্ট। অপরদিকে, কালিয়াকৈরের কালামপুর থেকে জিন্সের প্যান্ট ও খয়েরি টি-শার্ট পরিহিত অপর এক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান আলমগীল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ট্রেনের ছাদে ভ্রমণের সময় ছিনতাইকারীরা সুনামগঞ্জের দোয়ারা থানার বনপুঁই নওগাঁও আলী আজগরের (২২) সবকিছু কেড়ে নিয়ে তাকে ফেলে দিয়েছে। তিনি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আলী আজগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে ট্রেনের ছাদে করে সিলেট যাওয়ার পথে কালামপুর এলাকায় রাত ১০টায় ছিনতাইকারীরা তার ২ হাজার টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১১৯ ঘ.