২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 06:29 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

লালমনিরহাট, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত সজল (১৪) আদীতমারী জিএস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। সে আদিতমারীর জাগো নারী এনজিওর নির্বাহী পরিচালক মিলি বেগম ও কাতার প্রবাসী রুবেল মিয়ার ছেলে। আদিতমারী থানার ওসি মাহফুজুর রহমান জানান, শনিবার বিকালে আদিতমারী ডিগ্রী কলেজ মাঠে স্থানীয় কয়েক জন ছেলে দুই দলে ভাগ হয়ে ক্রিকেট খেলতে থাকে। খেলায় রান নেওয়াকে কেন্দ্র করে দুই দলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আদিতমারী জি এস উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সোহেল (১২) ব্যাট দিয়ে সজলের ঘাড়ে আঘাত করলে সে অসুস্থ হয়ে পড়ে। আহত অবস্থায় সজলকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সজলের মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/০০২৩ ঘ.