ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রীড়া ধারাভাষ্যকার ও ক্রীড়া সাংবাদিক আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী ক্রীড়া সাংবাদিকতা ও ক্রীড়া ধারাভাষ্যে আবদুল হামিদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ক্রীড়া ধারাভাষ্যে প্রয়াত আবদুল হামিদ ছিলেন পথ প্রদর্শক।
প্রধানমন্ত্রী প্রয়াত আব্দুল হামিদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৭৪৬ ঘ.
bdnews24