২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুরে গোয়েন্দা পুলিশের কাছ থেকে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 06:54 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

লালমনিরহাট, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুরে গোয়েন্দা পুলিশের কাছ থেকে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকালে চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের জব্বার আলীর ছেলে শরিফুল ইসলাম ছপুকে (৪৫) পুলিশের হাত থেকে ছিনতাই করে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে নুরে আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান জানান, ভোরে এ মামলায় নুরে আলমকে গ্রেপ্তার করে শনিবার সকালে লালমনিরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। “অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।” লালমনিরহাট ডিবি পুলিশের এসআই জহুরুল হক বলেন, “একাধিক মামলার পলাতক আসামি ছপুকে ধরার জন্য চন্দ্রপুর যাই এবং ধরে হ্যান্ডকাপ লাগানোর পর তার লোকজন আমাদের মারধোর করে আসামীকে নিয়ে যায়।” আহত দুই পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট ডিবি পুলিশের এসআই জহুরুল হক, কনস্টেবল সেকেন্দার আলীকে সঙ্গে নিয়ে একাধিক মাদক মামলার পলাতক আসামি ছপুকে ধরতে চন্দ্রপুর বাজারে যান। বাজারে একটি দোকানের সামনে থেকে ছপুকে আটক করে হাতে হ্যান্ডকাপ পরালে ছপু চিৎকার দেয়। এ সময় আলো, নুর আলম, শাহালমসহ আরো ১০/১২জন এসে ডিবি পুলিশকে মারধোর করে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় আসামী ছপুকে ছিনিয়ে নিয়ে যায়। রাত ১১টার দিকে ডিবি পুলিশের এসআই জহুরুল হক বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে পুলিশ কালীগঞ্জ থানায় মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককম/প্রতিনিধি/এমএইচপি/১২৫০ ঘ,