২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ মিশনে ইকোনমিক মিনিস্টার বরুণ দেব মিত্র

খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব বরুণ দেব মিত্রকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 10:49 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব বরুণ দেব মিত্রকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। তবে আদেশটি বুধবারের তারিখ দিয়ে প্রকাশ করা হয়েছে। এর আগে গত ১৭ মে অন্য এক আদেশে বরুণ দেব মিত্রকে রাষ্ট্রদূত নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। ওই আদেশটি বাতিল করা হয়েছে। স্ত্রীসহ তার পরিবার বর্তমানে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৬৪৬ ঘ.