চট্টগ্রাম, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের গার্মেন্টের তৈরি পোশাক উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে বায়েজিদ থানার বালুচরার টাইগার রোড় এলাকা থেকে এ সব মালামাল উদ্ধার করা হয়।
বায়েজিদ থানার উপ পরিদর্শক (এসআই) দীপক দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ২০ লাখ টাকার রপ্তানিযোগ্য পোশাক উদ্ধার করা হয়েছে।
কে বা কারা এসব পোশাক ফেলে রেখেছে তা এখনো জানা যায়নি।
চার-পাঁচ দিন আগে নগরী পতেঙ্গা থানায় পোশাক চুরির একটি অভিযোগ থানায় এসেছিল।
দীপক বলেন, ওই অভিযোগের সঙ্গে উদ্ধার করা পোশাকের মিল রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২০৩২ ঘ.
bdnews24