ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের ইটখোলা রাস্তার পাশের ঝোপে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতের কোনো এক সময় ওই যুবককে অন্যত্র শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা ওই স্থানে ফেলে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
যুবকের হাত-পা গেঞ্জি দিয়ে বাঁধা ছিলো।
আনুমানিক পাঁচিশ বছর বয়সী ওই যুবকের পরনে কালো প্যান্ট ও ফুলহাতা চেকশার্ট ছিল।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১০৮ ঘ.
bdnews24