২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে তিন দিন পাটুরিয়ায় ট্রাক পারাপার বন্ধ

ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে তিন দিন আগে থেকে পাটুরিয়া ফেরিঘাটে ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

মানিকগঞ্জ, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে তিন দিন আগে থেকে পাটুরিয়া ফেরিঘাটে ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ সাংবাদিকদের জানান, ঈদের তিন দিন আগে থেকে পাটুরিয়ায় ট্রাক পারাপার বন্ধ রাখা হবে। তবে ওষুধ, সার, তেল ও পঁচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার করতে পারবে বলে জানান তিনি। জেলা প্রশাসক বলেন, যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে ঘাট এলাকায় ঈদের সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। পাটুরিয়া ঘাট এলাকায় পুলিশের পাশাপাশি র‌্যাব আনসার ও ভিডিপির সদস্যরা আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত থাকবে। বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহাদত হোসেন বলেন, এবার ঈদে পাটুরিয়া- দৌলতদিয়া নৌপথে ১০ টি রো রো ও তিনটি কে-টাইপ ফেরি পারাপারে সচল থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৯৫৪ ঘ.