চাঁদপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা থেকে ট্রাকসহ ছিনতাই হওয়া একটি হার্ডওয়্যার দোকানের মালামাল চাঁদপুর থেকে উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে চাঁদপুরের হোসেনপুর থেকে ওই মালামাল উদ্ধার করেছে পুলিশ।
চাঁদপুর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, ঢাকার বাবু বাজারের হার্ডওয়ার দোকান জননী এন্টারপ্রাইজের মালামাল নিয়ে একটি ট্রাক ভোর ৫টার দিকে ফরিদপুর যাচ্ছিল।
ট্রাকটি শাহবাগের শিশুপার্ক এলাকায় পৌঁছলে হলুদ রঙের একটি পিকআপ ট্রাকের গতিরোধ করে।
এ সময় পিকআপে থাকা দুর্বৃত্তরা ট্রাক চালককে মারধর করে মালসহ ট্রাকটি ছিনতাই করে।
রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হোসেনপুর গ্রামের ছৈয়াল বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ঘর থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করা হয় বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪৩৮ ঘ.
bdnews24