২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সাংবাদিকদের উপর হামলা

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পত্তি দখলের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নওগাঁর মহাদেবপুরে ১০ সাংবাদিক হামলার শিকার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 06:30 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

নওগাঁ, জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পত্তি দখলের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নওগাঁর মহাদেবপুরে ১০ সাংবাদিক হামলার শিকার হয়েছেন। রোববার সকালে উপজেলার দক্ষিণ হোসেনপুর এলাকায় এ হামলার পর পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় একুশে টিভির জেলা প্রতিনিধি বাদী হয়ে একটি মামলা করেছেন। মহাদেবপুর থানার ওসি তদন্ত আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, দক্ষিণ হোসেনপুর মৌজায় বচনা সেতুর উত্তর পাশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর গ্যানা রবিদাশ ও ভানুয়া রবিদাশের এক একর পৈত্রিক সম্পত্তি রয়েছে। গ্যানা ও ভানুয়া রবিদাশের বাবা সেই জমি বিক্রি করে গেছেন বলে এক দলিল বের করেন স্থানীয় প্রভাবশালী শওকত হোসেন। স¤প্রতি সম্পত্তির কিছু অংশ দখল করে শওকত হোসেন পাঁচিল দিয়ে দেন। রোববার সকালে ১০ সাংবাদিক ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের উপর শওকত হোসেন ও তার লোকজন হামলা চালায়। এ সময় একুশে টিভির জেলা প্রতিনিধি মামুনুর রশিদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি আরেকটি ক্যামেরা নষ্ট করে ফেলা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থানায় এসে হুমকি-ধমকি দেওয়ার সময় শওকত হোসেনের ছেলে গোলাম রসুুল ও রসুলের শ্বশুর আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/এএল/০০২৭ ঘ.