২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেকৃবিতে নতুন উপাচার্য, উপউপাচার্য, কোষাধ্যক্ষ

অধ্যাপক শাদাত উল্লাহ উপাচার্য, অধ্যাপক শহীদুর রশীদ উপ-উপাচার্য ও অধ্যাপক মো. হযরত আলী কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 11:22 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে একই বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক শাদাত উল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ’র ডিন ও জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক শহীদুর রশীদ ভুইয়াকে উপ-উপাচার্য এবং এগ্রোনমি বিভাগের অধ্যাপক মো. হযরত আলীকে কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। রাজধানীর এই এই বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হল। বৃহস্পতিবার বিকালে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তিন নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে আইন-২০০১ অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান আগামী চার বছরের জন্য এদের নিয়োগ দেন। অধ্যাপক শাদাত উল্লাহ সাবেক উপাচার্য প্রফেসর শাহ-ই-আলমের স্থলাভিষিক্ত হবেন। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া অধ্যাপক শাহ-ই-আলমের চাকরির মেয়াদ গত ১৫ জুলাই শেষ হয়। অধ্যাপক হযরত আলী বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ আলী হাবিব আবু ইব্রাহিমের স্থলাভিষিক্ত হবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৮২২ ঘ.