চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালি থানার খাতুনগঞ্জ থেকে ৭৫০টি ইয়াবা বড়িসহ তিন জনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ওই এলাকায় এক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- মোহাম্মদ আলী (৩১) ও তার ছোট ভাই মো. শওকত আলী এবং মোহাম্মদ আফসার (৩২)। দুই ভাই নগরী আসাদগঞ্জের বাসিন্দা ও শওকতের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফে।
র্যাব কর্তকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খাতুনগঞ্জের হাজী সোনা মিয়া মার্কেট থেকে ওই তিন জনকে ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/১৭২৬ ঘ.
bdnews24