২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১

জমি নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জ সদরে মঙ্গলবার দু’দলের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

হবিগঞ্জ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জ সদরে মঙ্গলবার দু’দলের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। উচাইল গ্রামে এ সংঘর্ষে নিহত নেছার উদ্দিন (৩৫) ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে। জমসু মিয়াসহ (৩৫) আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের নাম জানা যায়নি। এলাকাবাসী জানান, গ্রামের আরব আলীর সঙ্গে প্রতিবেশী ইউপি সদস্য মোস্তফা মিয়ার জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে বেলা ২টায় দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয়পক্ষ লাঠিসোটা, ফিকলসহ বিভিন্ন দেশি অস্ত্র ব্যবহার করে। পরে হবিগঞ্জ সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত নেছার উদ্দিনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪২ ঘ.