চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণে পাহাড়ি বাধ ভেঙে রেল লাইনে পানি উঠায় মঙ্গলবার তিনটি শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পেঁৗঁছাতে পারেনি। তবে দুপুরের পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এছাড়া অক্সিজেন- হাটহাজারী সড়কের বড় দিঘীর পাড় এলাকায় সড়কের অংশ পানিতে তলিয়ে যাওয়ায় এ পথেও সকালে যান চলাচলে বিঘিœত হয়েছে।
সোমবার রাত ভর প্রবল বর্ষণ হয়েছে ওইসব এলাকায়। তবে মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি থেমে গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় নগরীর বটতলী রেল স্টেশন থেকে ছেড়ে একটি ট্রেন চবি ক্যাম্পাসে পৌঁছাতে পারলেও পরবর্তী তিনটি ট্রেন পৌঁছাতে পারেনি।
চবি প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে প্রবল বর্ষণ হয়েছে। আমান বাজার, বড় দিঘীর পাড় ও নন্দির হাট এলাকার পাহাড়ি একটি বাধ সকালে ভেঙে যাওয়ায় ওই সব এলাকার রেল লাইন পানিতে তলিয়ে যায়।
চট্টগ্রাম রেলওয়ে থানার কনস্টেবল শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে চবিতে একটি ট্রেন যাওয়ার পর পাহাড়ি ঢলে বাকি ট্রেনগুলো যেতে পারেনি। দুপুরের পর পানির গতি কমে যাওয়ায় ওই রেল লাইনের পানি নেমে গেছে।
দুপুরের পর নগরী ও ক্যাম্পাসে শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/আরএ/১৫২২ ঘ.
bdnews24