সাভার, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আশুলিয়ায় চার হাজার লিটার চোলাইমদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে র্যাব।
সোমবার রাতে র্যাব আশুলিয়ার বুড়ির বাজার এলাকায় এ অভিযানের সময় এ সময় চার মাদক বিক্রেতাকে আটক করে।
আটককৃতরা হলেন- শান্ত কুমার চাকমা (৩৫), জুয়েল চাকমা (২৮), সবিনয়া চাকমা (২৮) ও প্রিয়লাল চাকমা (৩০)।
এ ঘটনায় র্যাব-১ এর ডিএডি হেমায়েত উদ্দিন বাদী হয়ে মধ্য রাতে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫০৮ ঘ.
bdnews24