চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চান্দগাঁও থানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোমবার এক যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. শহিদুল ইসলাম (২৩) চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার চরখিরিজপুর এলাকার নুরুল আমিনের ছেলে।
বিকালে চান্দগাঁও থানার খিসট পাড়ার মিনহাজ সাহেবের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ লাইনে কাজ করতে গিয়ে শহিদুল বিদ্যুৎস্পৃষ্ট হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকাল ৩ টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২১১৮ ঘ.
bdnews24