রাঙামাটি, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির কাপ্তাইয়ে সোমবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
কারিগরপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনায় নিহত বিমল শীল (২৩) কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের উদলবুনিয়া গ্রামের বাসিন্দা।
আহতদের মধ্যে দুজনকে চন্দ্রঘোনা হাসপাতাল এবং বাকি দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চন্দ্রঘোনা থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কারিগরপাড়া বাজার এলাকায় রাইখালী-বান্দরবান সড়কে বালুভর্তি ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে অটোরিকশার পাঁচ যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই বিমল শীলের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০১৮ ঘ.
bdnews24