রাঙামাটি, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনা থেকে রোববার রাতে দুই যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
এরা হলেন নিউ লাইল্যাঘোনার নিশি চাকমার ছেলে মেকিও চাকমা (১৯) এবং বিপিনচন্দ্র চাকমার ছেলে তপন চাকমা (২২)।
স্থানীয়রা জানিয়েছেন, রাত ১২টার দিকে ৫/৬ জন যুবক অস্ত্রের মুখে এ দু’জনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে নিয়ে যায়।
বাঘাইছড়ি থানার ওসি আতাউর রহমান বলেন, অপহরণের খবর শোনর পর সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তবে এখনো অপহৃতদের স্বজনরা থানায় কোনো অভিযোগ করেননি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৬ ঘ.
bdnews24