২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ভুয়া মেজর ও সৈনিক গ্রেপ্তার

মেজর ও সৈনিক সেজে সেনা বাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 10:52 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

বগুড়া, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেজর ও সৈনিক সেজে সেনা বাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার বগুড়ার ডিবি কার্যালয়ে বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি মো. মিজানুর রহমান এক প্রেস ব্রিফিং এ জানান, রোববার শহরের আলতাফ আলী মার্কেটের সামনে থেকে এ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া শহরের মালতি নগরের একেএম হামিদুল হকের ছেলে ভুয়া মেজর মো. এনামুল হক কুম্ভল ও সোনাতলা উপজেলার উত্তরচরপাড়া গ্রামের আব্দলি জলিলের ছেলে ভুয়া সৈনিক মো. আকিব হাসান ওরফে মোমিন। গ্রেপ্তাকৃতদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, নিয়োগপত্র ও দুটি চেক বই পাওয়া গেছে। ওসি মিজানুর জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর কাপড়ের একটি ট্রাভেল ব্যাগসহ সেনা বাহিনীর ভুয়া পরিচয়পত্র, আট লাখ ও দুই লাখ টাকার দু’টি চেক ও ১০ জনের ছবি উদ্ধার করা হয়েছে। ”গ্রেপ্তারকৃতরা সেনা বাহিনীতে নিয়োগ দেওয়ার কথা বলে গাবতলীর আব্দুল মোন্নাফের কাছ থেকে তিন লাখ ২০ হাজার এবং সারিয়াকান্দির আপেল মাহমুদের কাছ থেকে চার লাখ ৩০ হাজার টাকা নিয়েছে।” এ ব্যাপারে আব্দুল মান্নাফ বাদী হয়ে গাবতলী থানায় আসামীদের বিরুদ্ধে মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৫২ ঘ.