পাবনা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা সদর উপজেলায় ছোট ভাইয়ের মারধরে বড় ভাই নিহত হয়েছে।
রোববার বিকেলে পাবনা সদর উপজেলায় আওকাত আলীর হাতে তার বড় ভাই শওকত আলী রিন্টুর (৫০) মৃত্যু হয়েছে।
শওকত উপজেলার কোলাদী খাঁপাড়া গ্রামের সাদেক আলী বিশ্বাসের ছেলে।
সদর থানার ওসি আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
স্থানীয়রা জানান, বাড়ির সীমানায় নারিকেল গাছের চারা লাগানো নিয়ে বিকেল ৫ টার দিকে শওকতের সঙ্গে তার ছোট ভাই আওকাতের বাকবিত-া হয়।
এক পর্যায়ে লাঠি দিয়ে আওকাত বেদম পেটালে শওকত গুরুতর আহত হন।
পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় প্রথমে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে মারা যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৩৪ ঘ.
bdnews24