২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ওজনে কম দেয়ার অপরাধে চট্টগ্রামের ছয়টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 11:15 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ওজনে কম দেয়ার অপরাধে চট্টগ্রামের ছয়টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোবাবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক জুবায়ের আহমদ এ জরিমানা করেন। জুবায়ের আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর অক্সিজেন মোড় এলাকায় ছয় প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিজাত খাবার ও ইফতার প্রস্তুত করছিল। “এছাড়া মোড়কজাত প্যাকেটে ওজন, উৎপাদনের তারিখ না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকার কারণে এ জরিমানা করা হয়।” প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা, একতা কুলিং কর্ণারকে ১৫ হাজার, মক্কা খাজা হোটেলকে পাঁচ হাজার, ফুলকলিকে ১০ হাজার, বাগদাদ ফুডসকে ২৫ হাজার এবং মূল্য কাটাকাটি করে ওষুধ বিক্রি করায় পপুলার ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চট্টগ্রাম মহানগর পুলিশের একটি দল সহযোগিতা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৭১০ ঘ.