মাদারীপুর, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলায় দুগ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
আড়াইপাড়া গ্রামে শুক্রবার রাতে সংঘর্ষে আহতদের মধ্যে ১২ জনকে রাজৈর হাসপাতাল এবং চারজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ডা. গোলাম মওলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় বাদল হাওলাদার ও হানিফ বয়াতীর মধ্যে অনেকদিন ধরে বিরোধ চলছিল।
এর জেরে শুক্রবার রাত ৯টার দিকে হানিফ হাওলাদারের ছেলে জামাল হাওলাদারের সঙ্গে রফু বয়াতীর কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়।
রাজৈর থানার ওসি নওশের আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে।
আহতদের মধ্যে রয়েছন জামাল, রুস্তম হাওলাদার, জব্বার হাওলাদার, মজিবর হাওলাদার, সিরাজ বয়াতী, ধলা বয়াতী, রফু বয়াতী ও কালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৮০০ ঘ.
bdnews24