চট্টগ্রাম, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নষ্ট ও পঁচা ফলমূল বিক্রির অপরাধে চট্টগ্রামে সুপার শপ মীনা বাজারকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন নগরীর ষোলশহর দুই নম্বর গেটে অবস্থিত মীনা বাজারের শাখাকে এই জরিমানা করেন।
জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিষ্ঠানটিতে বিক্রির জন্য রাখা আঙ্গুর, আপেল ও মাল্টায় ফাঙ্গাস পাওয়া গেছে এবং অনেক ফলমূল ও শাকসবজি পঁচা পাওয়া গেছে।
এছাড়া কম্পিউটারের সঙ্গে সংযুক্ত বিক্রয়মূল্যের ট্যাগেও অর্থের পরিমাণের গরমিল পাওয়া গেছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৪৫১ ঘ.
bdnews24