চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় একটি জুতা কারখানা আগুনে পুড়ে গেছে।
বুধবার বিকাল ৪টার দিকে মেস সু লিমিটেডে নামে ওই কারখানায় আগুন লাগে বলে অগ্নিনির্বাপণ বাহিনী জানিয়েছে।
কালুরঘাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, আগুনে কারখানার জুতা তৈরির কাঁচামাল, রাসায়নিক পদার্থসহ প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের মালামাল পুড়ে গেছে।
কারখানাটি ওই এলাকার একটি পাঁচতলা ভবনের নিচ তলায় অবস্থিত। এর মালিক হাসনাত আবু মো. ওবায়দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২২২৯ ঘ.
bdnews24