২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে র‌্যাব সেজে ১৫ লাখ টাকা ছিনতাই

সিরাজগঞ্জের শাহজাদপুরে র‌্যাবের পরিচয়ে তিন গরু ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 06:58 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

সিরাজগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুরে র‌্যাবের পরিচয়ে তিন গরু ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার একটি ফিলিং স্টেশনের কাছে একটি মাইক্রোবাসে করে র‌্যাবের পোশাক পরে আসা কয়েকজন ব্যক্তি ওই ব্যাসায়ীদের বাস থেকে নামিয়ে নিয়ে এ ছিনতাই করে। তবে, র‌্যাবের স্পেশাল কম্পানি কমান্ডার এএসপি শরিফুল আলম বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলের দিকে তাদের কোনো দল অভিযান চালাতে যায়নি। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্বাস আলী জানান, উপজেলা গাড়দহ ইউনিয়নের মৃত হানিফ মেম্বরের তিন ছেলে ঠা-ু (৩৫), বাবু (৩০) ও আজাদ (২৭) গত মঙ্গলবার বিকেলে পাবনার বেড়া উপজেলার একটি হাটে ৪৫টি গরু বিক্রি করে একটি বাসের ছাদে বাড়ি ফিরছিল। বিকেল ৫টার দিকে বাসটি বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার সমবায় ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে একটি মাইক্রোবাস এসে বাসটির সামনে দাঁড়ায়। মাইক্রোবাস থেকে র‌্যাবের পোশাক পরা কয়েকজন নেমে হত্যা মামলার আসামি অভিযোগে বাসের ছাদ থেকে ওই তিন ভাইকে নামিয়ে মাইক্রোবাসে করে নিয়ে যায়। পরে মারধর করে প্রায় ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে নাটোর-বনপাড়া মহাসড়কে তাদের নামিয়ে দেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় রাতে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৫৪ঘ.