২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামে ট্রাক ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 06:54 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ট্রাক ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। বুধবার ভোরে নগরীর পতেঙ্গা থানার এয়ার পোর্ট রোড যমুনা ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাহ আলম (৫০) ও মাইক্রো চালক রুবেল (২০)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির কনস্টেবল সরওয়ার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদেশ থেকে আসা ছেলেকে এয়ারপোর্টে আনতে বাবা শাহ আলম তার পরিবার ও স্বজনদের নিয়ে মাইক্রোতে যাওয়ার সময় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে এ সংঘর্ষ হয়। পরে তাদের চমেক হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/আরএ/১২৪৩ ঘ.