২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যাকারীর যাবজ্জীবন

স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ফরিদপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ দীপ্রমাণ সরকার আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন। দণ্ডিত এনায়েত মোল্লা (২৩) ভাঙ্গা উপজেলার গোয়ালডাঙ্গি গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে। কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ওই আদালতের সরকারি কৌঁসুলি খসরুজ্জামান দুলু সাংবাদিকদের জানান, ২০০৯ সালে একই গ্রামের খালেদা বেগমকে বিয়ে করেন এনায়েত। দুই পরিবার এ বিয়ে মেনে না নেওয়ায় খালেদার নানীর বাড়িতে থাকতো তারা। “বিয়ের পাঁচমাস পর ৭ নভেম্বর রাতে স্ত্রীকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে দুলু,” বলেন আইনজীবী। ঘটনার পরদিন খালেদার নানী রহিমা বেগম বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যামামলা করেন। মঙ্গলবার এই মামলার রায় হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/২০২৮ ঘ.