বাগেরহাট, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে একমাসের সম্মানী ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাগেরহাটের মুক্তিযোদ্ধারা।
সোমবার বিকালে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা কমান্ডার শাহীনুল আলম ছানা সাংবাদিকদের জানান, বাগেরহাটের ৩ হাজার ৬৫০ জন মুক্তিযোদ্ধা তাদের জুলাই-সেপ্টেম্বর মাসের বরাদ্দকৃত ভাতা থেকে এক মাসের ভাতা পদ্মা সেতু নির্মাণে দেবেন।
শাহীনুল আলম ছানার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপজেলা কমান্ডাররা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/২০৩৫ ঘ.
bdnews24