চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের একটি আবাসিক হোটেল থেকে দুই ‘ডাকাত’ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আরো এক জনকে গ্রেপ্তার করে র্যাব।
রোবাবার রাতে উজালা হোটেল থেকে দুই জন এবং পরে চকবাজার এলাকা থেকে অপর জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. ইউসুফ (৩১), মো. ফারুক (৩০) ও মো.সাইফুল ইসলাম (৩২)। তারা নগরীর খুলশী ও ডবলমুরিং থানা এলাকার বাসিন্দা।
সোমবার বিকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৩ জুলাই হালিশহর থানার সবুজবাগ এলাকার বাসিন্দা আবুল হাসেমের বাসা থেকে ২০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা লুটের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ওই ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে বলেও র্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে তাদের কাছে ডাকাতি হওয়া মালামাল পাওয়া যায়নি।
গ্রেপ্তারদের কোতোয়োলি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২০০৪ ঘ.
bdnews24