বাগেরহাট, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপাল উপজেলায় শনিবার বজ্রপাতে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।
এরা হলেন শ্রীকলস গ্রামের মো. বাবলুর রহমান (৪০) এবং তার মেয়ে ফারজানা আক্তার (৭)।
রামপাল থানার ওসি এসএম আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে ঘরের বারান্দায় বসেছিলেন বাবা-মেয়ে।
বজ্রপাতের পর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান, আগেই তাদের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১১ ঘ.
bdnews24