২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি’র সিন্ডিকেট নির্বাচন রোববার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটি প্যানেল। রেজিস্ট্রার ভবনে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রির্টানিং অফিসার রেজিষ্ট্রার মো. ইসফাকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। প্যানেল তিনটি হল- মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদ, মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদ ও বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। নির্বাচনে ৪১৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান রেজিষ্ট্রার। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদ থেকে সিন্ডিকেট সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরিসংখ্যান বিভাগের কবীর হোসেন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আবু আওয়াল মোহাম্মদ শোয়েব। একাডেমিক কাউন্সিলের সদস্য পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিমাদ্রি শেখর রায়, বাংলা বিভাগের শরদিন্দু ভট্টাচার্য, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আল-আমিন (রাব্বি) এবং পদার্থ বিজ্ঞান বিভাগের ওমর ফারুক প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদ থেকে সিন্ডিকেট সদস্য পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. জহির উদ্দিন আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। একাডেমিক কাউন্সিলের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামারুজ্জামান, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা পারভিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসান জাকিরুল ইসলাম এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত ইবনে ইসমাইল। বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ থেকে সিন্ডিকেট সদস্য পদে সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামাল আহমেদ চৌধুরী ও রসায়ন বিভাগের অধ্যাপক মো. নিজাম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একাডেমিক কাউন্সিলের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হোসেন আল মামুন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদুল আলম এবং পেট্রোলিয়াম বিভাগের সহকারী অধ্যাপক মো. ওমর ফারুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯২১ ঘ.