খুলনা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার বটিয়াঘাটা উপজেলা পরিষদের পুকুরে ¯œান করতে গিয়ে ডুবে মারা গেছে দুই শিশু।
বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় শিশুদের পরিবার ও পুলিশ।
শিশুরা হল- জ্যোতি দত্ত (১২) ও বৃষ্টি দত্ত (১০)।
জ্যোতি উপজেলা সদরের হেতালবুনিয়া গ্রামের মহাদেব দত্ত এবং বৃষ্টি খুলনা মহানগরীর বড়বাজার এলাকার রতন দত্তের মেয়ে। তারা সম্পর্কে মামাতো-পিশতুতো বোন। জ্যোতি ৬ষ্ঠ এবং বৃষ্টি তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
মহাদেব দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বৃষ্টি তাদের বাড়ি এসেছিল। সকাল পৌনে ১১টার দিকে জ্যোতি ও বৃষ্টি উপজেলা পরিষদের পুকুরে ¯œান করতে যায়।
দীর্ঘক্ষণ পরেও তারা বাড়ি ফিরে না এলে পরিবারের লোকজন পুকুর ঘাটে গিয়ে তাদের জুতা দেখতে পায়। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান মহাদেব দত্ত।
বটিয়াঘাটা থানার ওসি হেলাল উদ্দিন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৩৫ ঘ.
bdnews24