২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাঞ্ছারামপুরে ব্যবসায়ী খুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে একদল মুখোশপরা দূর্বৃত্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 05:19 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে একদল মুখোশপরা দূর্বৃত্ত। তাকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রী, ছেলে ও মেয়ে। কালিকাপুর গ্রামে সোমবার রাতে এ হামলায় নিহত হন জহির মোল্লা (৫২)। আহতরা হলেন জহিরের স্ত্রী খোশ পিয়ারা বেগম (৪০), মেয়ে জেসমিন আক্তার (২২) ও ছেলে সায়েম (১৪)। নিহতের স্বজনদের বরাত দিয়ে বাঞ্ছারামপুর থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, রাত ১টার দিকে কয়েকজন যুবক এসে জহিরকে ডাকলে তার স্ত্রী খোশ পিয়ারা বেগম দরজা খুলে দেন। এরপর মুখোশপরা কয়েকজন ঘরে ঢুকে জহির মোল্লাকে কুপিয়ে মারাত্মক আহত করে। তাকে বাঁচাতে গেলে স্ত্রী, মেয়ে ও ছেলেকেও কুপিয়ে আহত করে তারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জহিরকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে নিহতের স্ত্রী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১২ ঘ.