বগুড়া, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফাটলের কারণে বগুড়ার ধুনটে যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্পারের একাংশ ধসে গেছে। এতে আশে পাশের গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী কেজি মোস্তফা জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বানিয়াজান যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাধের ১৯ ফুট প্রস্থ স্পারের চার ফুট ধসে যায়।
ধীরে ধীরে ধস বাড়ছে উল্লেখ করে তিনি জানান, জিও ব্যাগ ফেলে ভাঙ্গণ ্রতিরোধ করা হচ্ছে।
যমুনা নদীর মাঝে নির্মিত এক কিলোমিটার দীর্ঘ স্পারের গোড়ায় আরসিসি অংশের পশ্চিম পাশে ধস নেমেছে উল্লেখ করে তিনি বলেন, “যা খুবই বিপজ্জনক।”
ভা-ারবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন বাবুর আশঙ্কা- স্পার ভেঙ্গে গেলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বানিয়াজান, কয়াগাড়ী, রঘুনাথপুর, ভা-ারবাড়ী, কঢ়ুগাড়ী গ্রাম যমুনা গর্ভে বিলীন হয়ে ভয়াবহ বন্যা দেখা দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমএইচপি/১৬৫০ঘ.
bdnews24