নারায়ণগঞ্জ, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে জুতা কারখানার এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে নিতাইগঞ্জের ঋষিপাড়া থেকে লাশ উদ্ধার করা হয়।
রাজকুমার রাজন (২৩) নামের ওই শ্রমিকের বাড়ি নরসিংদীর বেলাবোতে।
এলাকাবাসীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে ঋষিপাড়ার বাসা থেকে জসিম নামের এক যুবক তাকে ডেকে নিয়ে যাওযার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
“সকালে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।”
এদিকে হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্দেহে এলাকাবাসী পলাশ, মুন্না ও সাদ্দাম নামের তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপার্দ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩০৩ঘ.
bdnews24