২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় নির্মাণ শ্রমিক গুলিবিদ্ধ

রাজধানীর পুরান ঢাকার আর কে মিশন রোডে সন্ত্রাসীদের গুলিতে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার আর কে মিশন রোডে সন্ত্রাসীদের গুলিতে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে আর কে মিশন রোডের ‘ইজাফ ডেভেলপার কোম্পানির’ একটি নির্মাণাধীন ভবনের নিচে এ ঘটনা ঘটে। আহতের নাম রবিউল ইসলাম (২৫)। রবিউল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, ওই সময় সে এবং অন্যান্য শ্রমিকরা একতলা সম্পন্ন হওয়া নির্মাণাধীন ভবনের নিচে দাঁড়িয়ে ছিলেন। মোটর সাইকেলে করে দুই যুবক তাদের কাছে জানতে চায় ইদুল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে কিনা। “কিছু বলার আগেই তার ডান পায়ের উরুতে একটি গুলি ছুড়ে মোটর সাইকেলে করে দুই যুবক পালিয়ে যায়।” অবশ্য কি কারণে গুলি করা হয়েছে তা তিনি জানাতে পারেননি। অন্য শ্রমিকরা রাত সাড়ে ৯টার দিকে রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওয়ারী থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলির ঘটনা শুনে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৫৩ ঘ.