২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হত্যার মামলার ২ আসামি গ্রেপ্তার

টঙ্গীর দু‘টি পৃথক হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 07:14 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

গাজীপুর, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীর দু‘টি পৃথক হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে অভিযান চালিয়ে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় ইস্রফিল হত্যা মামলার আসামি সোহেলকে (২২) একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এ রাতে টঙ্গীর আউচপাড়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যা মামলার আসামি মো. ইয়াসিনকেও (৩৫) গ্রেপ্তার করে তারা। র‌্যাব-১-এর কোম্পানি কোমান্ডার লে. কর্নেল কাওসার মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের গ্রেপ্তার করার পর আরো অস্ত্র উদ্ধারে শুক্রবার রাতভর জিজ্ঞাসাবাদ ও অভিযান চালানো হয়। শনিবার দুপুরে টঙ্গী থানার তাদের পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩১০ঘ.