কুষ্টিয়া, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় র্যাবের অভিযানে তিনটি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার রাতে দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের গুচ্ছগ্রাম সংলগ্ন কলোনি পাড়া থেকে গ্রেপ্তার ওই দুজন অবৈধ অস্ত্রের বিক্রেতা বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রামের ওহিদুল ইসলাম (৪৫) এবং সানাইকান্দি গ্রামের জহুরুল ইসলাম (৩৫)।
র্যাব কর্মকর্তা মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, অস্ত্রের ক্রেতা সেজে অভিযানে গিয়ে হাতেনাতে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনই অস্ত্র কেনা-বেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারের পর দুজনকে পুলিশে তুলে দিয়েছে র্যাব।
দৌলতপুর থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, ওহিদুল ও জহুরুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১৬ ঘ.
bdnews24