নারায়ণগঞ্জ, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে ট্রাকচাপা পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনার পর ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফতুল্লার কাশিপুর দেওয়ান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল আহম্মেদ বাবু (২১) শহরের মাসদাইর বেকারির মোড় এলাকার বাসিন্দা।
ওসি বলেন, কাশীপুরের দেওয়ান বাড়ি এলাকায় পেছন থেকে একটি ট্রাক বাবুকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এতে প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে জানান তিনি।
ওসি জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৫১৫ ঘ.
bdnews24