ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্যপ্রাণী তক্ষক ধরে বিক্রি করার অপরাধে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বশির উদ্দিন (৩২) ও আনোয়ার হোসেন (৫৫)।
র্যাবের হাকিম এ এইচ এম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বশির ও আনোয়ারকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে আটটি তক্ষকসহ শেরেবাংলা থানার চন্দ্রিমা উদ্যান থেকে গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি দল।
গ্রেপ্তার দুজন তাদের দোষ স্বীকার করায় তাদের প্রত্যেক ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে আনোয়ার পাশা জানান।
বশির ও আনোয়াকে দণ্ড ভোগ করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২০৩৭ ঘ.
bdnews24