২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূষণ: বিদেশি জাহাজকে ১ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের অপরাধে চট্টগ্রাম বন্দরের জেটিতে অবস্থানরত এক বিদেশি জাহাজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 12:07 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের অপরাধে চট্টগ্রাম বন্দরের জেটিতে অবস্থানরত এক বিদেশি জাহাজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বন্দর ম্যাজিস্ট্রেট অনুপম সাহা ১০ নম্বর জেটিতে অবস্থানরত কন্টেইনারবাহী এমভি এমসিসি জাভা নামক জাহাজকে এ জরিমানা করেন। ম্যাজিস্ট্রেট অনুপম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিপুল পরিমাণ কালো ধোঁয়া নিঃসরণ করে পরিবেশ দূষণের কারণে সিঙ্গাপুর থেকে আসা ওই জাহাজকে এ জরিমানা করা হয়েছে। ওই জাহাজের দেশীয় এজেন্ট মারসেক বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিকে ডেকে এনে এ জরিমানা আাদয় করা হয়েছে বলে জানান তিনি। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/১৭৫৭ ঘ.