২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নিহত

চট্টগ্রামের বালুচরায় সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী গাড়ির চালকের সহকারী নিহত হয়েছে। আহত হয়েছে দুই যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 06:09 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বালুচরায় সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী গাড়ির চালকের সহকারী নিহত হয়েছে। আহত হয়েছে দুই যাত্রী। বৃহস্পতিবার সকাল আটটার দিকে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বায়েজীদ থানার বালুচরায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হাসান (১৮) বালুচরা নতুন পাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী যান রেঞ্জারের চালকের সহকারী। আহত গুলজার (৩৫) ও অপর একজন যাত্রীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বায়েজীদ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল আটটার দিকে বালুচরা এলাকায় শহরমুখী একটি যাত্রীবাহী রেঞ্জার পেছনের চাকা ফেটে রাস্তার ওপর উল্টে যায়। এতে হাসানসহ তিনজন গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে হাসান মারা যায়। বিডিনিউজ টোয়েনিএটফার ডটকম/এমসি/এসইউ/১২০৪ ঘ.