২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত

সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মুত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 09:58 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

সিরাজগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মুত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত চারজন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সয়দাবাদে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর (৩৫) বেলকুচি উপজেলার শেরনগর গ্রামের বাসিন্দা। বঙ্গবন্ধু সেতুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুমন হোসেন জানান, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী দ্রুতগামী ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল গফুর নিহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের লাশ থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫৫৪ ঘ.