২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক খুন

নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 06:24 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

নারায়ণগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বন্দরের ঝাউতলা এলাকায় এ ঘটনায় নিহতের নাম লিংকন (২৫)। ঝাউতলা এলাকার বাসিন্দা লিংকন ফতুল্লার রামারবাগ এলাকার মেট্রো নিটিং গার্মেন্টসে কাজ করতেন। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত লিংকনের বন্ধু নাদিম সাংবাদিকদের বলেন, “সকালে আমরা কর্মস্থলে যাচ্ছিলাম। ঝাউতলা এলাকায় বেবী ট্যাক্সিচালক রানা (২৫) আমাদের গতিরোধ করে। এসময় লিংকনের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে রানা। তখন লিংকন বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে তার পেটে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় রানা।” গুরুতর অবস্থায় লিংকনকে শহরের খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লিংকনের ভাই তাসিন বলেন, “বেশ কিছুদিন আগে লিংকনের সঙ্গে রানার ঝগড়া হয়েছিল।” বন্দর থানার পরিদর্শক এমদাদ হোসেন জানান, লিংকনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১২১৭ ঘ.