২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে মোটর শ্রমিকদের হামলায় ৫ শিক্ষক আহত

রংপুরের পীরগঞ্জে শিক্ষকদের মিছিলে মোটর শ্রমিকদের হামলায় পাঁচ শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষকরা ৩ ঘণ্টা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 11:54 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

রংপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগঞ্জে শিক্ষকদের মিছিলে মোটর শ্রমিকদের হামলায় পাঁচ শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষকরা ৩ ঘণ্টা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে পীরগঞ্জ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ৩ ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। এ ঘটনায় ৫টি গাড়ি ও মোটর শ্রমিকদের কার্যালয় ভাংচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশব্যাপী বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ ১৭ দফা দাবিতে বেলা ১১ টার দিকে পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলটি পীরগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে আসলে এক মোটর শ্রমিকের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পাঁচজন শিক্ষক আহত হন। আহত শিক্ষকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষকরা। পরে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এসইউ/১৭৪৮ ঘ.