ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহবাগে একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডারের আগুনে তিন কর্মচারী আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে শাহবাগ মোড়ে ফাস্টফুডের দোকান কোহিনুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. ইমরান (২০), মো. বশির (৩২) ও সাইফুল ইসলাম (৩২)।
বশির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, সকালে তিনি রান্নাঘরে গিয়ে সিলিন্ডারের গ্যাসের চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে সাড়া ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসে তারা তিনজন আহত হন।
পরে দোকানের অন্য কর্মচারীরা তাদের হাসাপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতের মধ্যে বশিরের অবস্থা গুরুতর। তার দেহের ষাট শতাংশ পুড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১২৩০ ঘ.
bdnews24