২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ হজ এজেন্সিতে না যাওয়ার পরামর্শ

২০১০ ও ২০১১ মৌসুমে সৌদি আরবে হজযাত্রী পাঠানো এজেন্সিগুলোর মধ্যে ১৫টির কোনো হাজিই দেশে ফিরে আসেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 06:15 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০ ও ২০১১ মৌসুমে সৌদি আরবে হজযাত্রী পাঠানো এজেন্সিগুলোর মধ্যে ১৫টির কোনো হাজিই দেশে ফিরে আসেনি। সৌদি কর্তৃপক্ষ এসব এজেন্সিকে চিহ্নিত করে আগামী হজ মৌসুমে তাদের কোনো হাজযাত্রীকে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সোমবার জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এসব এজেন্সির কোনো মালিক বা বৈধ প্রতিনিধিকে আগামী হজ মৌসুমে হাজিদের জন্য বাড়িভাড়া ও পরিবহনসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে দেশটিতে ঢুকতে দেওয়া হবে না।” এ অবস্থায় বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহী ব্যক্তিদের এসব এজেন্সির মাধ্যমে হজে যাওয়ার প্রস্তুতি না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত এ ১৫টি এজেন্সির মাধ্যমে হজের টাকা জমা দেওয়া ব্যক্তিদের সংশ্লিষ্ট হজ এজেন্সি, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) অথবা উত্তরার আশকোনায় হজ অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। এসব হজ এজেন্সিগুলো নাম ও ঠিকানা হলো- আমানত ট্রাভেলস গনি মঞ্জিল, ৩৭, রাজাপুকুর লেন, আন্দরকিল্লা, চট্টগ্রাম; আল ফাতেহা ট্রাভেলস্, সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা; হাই লিংকস্ ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল, ৬৫/২/১, পুরানো পল্টন, বক্স-কালভার্ট রোড, ঢাকা; যোগাযোগ ট্যুরস এন্ড ট্রাভেলস্, ১০০৫/৩, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম; ইনসাফ ট্রাভেলস্ এন্ড ট্যুরস, ৭৮, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেট, ঢাকা ২০১০; মের্সাস এসএইচ ট্রাভেলস ইন্টারন্যাশনাল, ৪২৯, খিলগাঁও, মডেল হাই স্কুল (৩য় তলা) ঢাকা; আবাবিল ট্রাভেলস্ এন্ড ট্যুরস, ইসলাম টাওয়ার (৫ম তলা) কক্ষ নং-ই/১, ৬৫, নয়াপল্টন, ঢাকা; মিনি ট্রাভেলস এন্ড ট্যুরস, ২৮/২ টয়েনবী সার্কুলার রোড, মালেক টাওয়ার, নীচতলা, মতিঝিল, ঢাকা; রাজন ওভারসীজ (প্রাঃ) লিঃ, ১/২, ফকিরাপুল, হোটেল নূরানী বিল্ডিং, ঢাকা-১০০০; আল-আমিন এভিয়েশন, টিএন্ডটি কলোনী মসজিদ মার্কেট (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০; হান্না ট্রাভেলস্ এন্ড ট্যুরস, জি-নেট টাওয়ার (৭ম তলা), ১১৬-১১৭, ডিআইটি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, ঢাকা-১০০০; সোনিয়া ট্রাভেলস, ভিআইপি টাওয়ার (৫ম তলা), ৫১/১, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০; সাদমান এয়ার সার্ভিস, রহমানিয়া কমপ্লেক্স (৬ষ্ঠ তলা), ২৮/১/সি, টয়েনবী সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা এবং সৌদি বাংলা হজ সার্ভিস, ৫০, নয়াপল্টন (১০ তলা), ডিআইটি এক্সটেনশন রোড, ঢাকা-১০০০। ১০ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল সরকার নির্ধারিত নির্দিষ্ট সময়ের মধ্যে সনদপত্র নবায়ন না করায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ১০টি ভ্রমণ আয়োজন সংস্থার (ট্রাভেল এজেন্সি) নিবন্ধন বাতিল করেছে। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে। নিবন্ধন বাতিল হওয়া ট্রাভেল এজেন্সিগুলো হলো- চট্টগ্রামের চকবাজারের ট্রাভেল ফেয়ার, আগ্রাবাদের ন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরিং এজেন্সি, আগ্রাবাদ পাঠানটুলির এসএন ট্রাভেল ও আগ্রাবাদের প্যাসিফিক এভিয়েশন; সিলেটের বিয়ানিবাজারের রুজি ট্রাভেলস, জিন্দাবাজারের উম¥া ট্রাভেল সার্ভিসেস, জিন্দাবাজারের নূর ইন্টারন্যাশনাল সার্ভিস, জিন্দাবাজারের সাবের এয়ার সার্ভিস, মেন্দীবাগের সোনালী ট্রাভেলস ও নাইওরপুরের শাহপরান ট্রাভেলস এবং নোয়াখালী বেগমগঞ্জের ওয়েসিস এয়ার সার্ভিসেস (শাখা অফিস)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/০০০৪ ঘ.