২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ১

গাজীপুর সদর উপজেলার একটি স্কুলের সামনে থেকে অপহরণের ছয় দিন পর কক্সবাজার থেকে উদ্ধার করা হয়েছে এক স্কুল ছাত্রীকে। গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 12:18 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

গাজীপুর, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার একটি স্কুলের সামনে থেকে অপহরণের ছয় দিন পর কক্সবাজার থেকে উদ্ধার করা হয়েছে এক স্কুল ছাত্রীকে। গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারীকে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান জানান, মোবাইল ট্র্যাকিং করে সোমবার ভোর রাতে কক্সবাজার জেলা শহরের ওসান রিসোর্ট হোটেল থেকে ওই ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. শাহজাহান মিয়া (৩৩) গাজীপুর সদর উপজেলার আধেপাশা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। গত ২৫ জুন শাহজাহান ও তার কয়েকজন সহযোগী চান্দনা হাইস্কুলের সামনে থেকে ওই ছাত্রীকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। বহু খোঁজাখুজির পরেও মেয়েকে না পেয়ে পরদিন ২৬ জুন জয়দেবপুর থানায় একটি অপহরণ মামলা করেন ছাত্রীর বাবা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৮১৫ ঘ.