নারায়ণগঞ্জ, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নকল পানীয় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় একটি কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে কারখানার এক শ্রমিককে সাতদিনের কারাদ- দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে কারখানাটিতে থাকা বিপুল পরিমাণ নকল এনার্জি ড্রিংকস ধ্বংস ও পানীয় তৈরির সরঞ্জামাদি জব্দ করে।
র্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির ইনচার্জ মেজর আবু সাইদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাইকপাড়া এলাকায় ‘নিউ লাইফ’ নামের একটি নকল ‘এনার্জি ড্রিংকস’ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কোমল পানীয় ও তৈরির সরঞ্জাম জব্ধ করা হয়েছে।
বিএসটিআই’র অনুমোদন ছাড়াই কারখানাটিতে নকল এনার্জি ড্রিংস উৎপাদন করে তা বাজারজাত করা হতো।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন পানীয় তৈরির কারখানাটি সিলগালা করে দেয়। এ সময় এক শ্রমিককে আটক করা হলেও মালিক পক্ষের কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৮১৫ ঘ.
bdnews24